মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হামিম 

খুলনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা
খুলনায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ছবি : কালবেলা

খুলনা-২ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান ও থানাসমূহের ছাত্রদল নেতাদের সঙ্গে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা খুলনা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা অন্তর্গত ১০টি কলেজসমূহের নেতাদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

হামিম বলেন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে কৃতজ্ঞতা প্রকাশকালে জাতির উদ্দেশে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেছেন। সেই পরিকল্পনা হলো- দেশ পুনর্গঠন এবং নাগরিক অধিকার নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, খতিব ইমাম-মুয়াজ্জিন সাহেবগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ, ক্রীড়া উন্নয়ন। এই পরিকল্পনার কথাগুলি ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত বিজয় তুলে আনতে হবে।

এ সময়ে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ, সুন্দরবন আদর্শ কলেজ, আলিয়া মাদ্রাসা, কমার্শিয়াল কলেজ, আহসানুল্লাহ কলেজ, হাজী আব্দুল মালেক, বয়রা ইসলামিয়া কলেজ, আহসানুল্লাহ কলেজ, পাইওনিয়ার মহিলা কলেজের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিকেলের অধিবেশনে খুলনার সদর থানা ও সোনাডাঙা থানার নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X