কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৬ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে ৬ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১,১০,০০০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫,৬০,০০০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১,৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ৩,৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে সবাই সবাইকে উৎসাহিত করুন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গার্লস গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপির প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি, এসআইএমওরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X