মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১০:৩২ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

২৫ মার্চের ট্রেনের টিকিট পাওয়া যাবে আজ

ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত
ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়।

এর ধারাবাহিকতায় আজ শনিবার (১৫) বিক্রি হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। রেলওয়ের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, শনিবার (১৫ মার্চ) বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের এবং ২০ মার্চ ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে। একই সঙ্গে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। এদিন দেওয়া হবে ৩ এপ্রিলের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হয়। গতকাল দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

অগ্রিম টিকিট কাটার বিষয়ে রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। একজন যাত্রীর সর্বোচ্চ চারটি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।

ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিটও বিক্রয় করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X