কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইফতারে মিলিত হলেন বিজেআইএম ফেলোরা

বিজেআইএমের লোগো। ছবি : সংগৃহীত
বিজেআইএমের লোগো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)-এর ফেলোরা আজ এক ইফতার মাহফিলে মিলিত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব ফেলো দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রয়েছেন।

বিজেআইএম’র আহ্বায়ক স্যাম জাহানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ। আরও উপস্থিত ছিলেন- বাংলানিউজ২৪.কমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী ও ডিজিটাল রিপোর্টার সাইমুন মুবিন পল্লব, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাত, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহফুজুর রহমান মানিক, দ্য রিপোর্ট ডট লাইভের মোজো রিপোর্টার গোলাম রাব্বানী, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সবুজ মাহমুদ, সারা বাংলা ডট নেটের স্টাফ রিপোর্টার ফারহানা নীলা।

এ ছাড়া উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল জোবায়ের ও বীর সাহাবী, বণিক বার্তার সহ-সম্পাদক মারিফুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সহ-সম্পাদক হেদায়েত উল্লাহ, নেত্র নিউজের রিপোর্টার মার্জিয়া হাশমী মুমু ও মিরাজ হোসাইন, সময় টিভির সহ-সম্পাদক রিমু সিদ্দিক, বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো জার্নালিস্ট সাজ্জাদ হোসেন, ফ্রিল্যান্স রিপোর্টার স্টেফান উত্তম ও মনিরুজ্জামান মনির এবং বিজেআইএম-এর স্বেচ্ছাসেবক শফিকুল সুমন।

প্রসঙ্গত, ২০২২ সালে বিজেআইএম সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র অধিকার বিষয়ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি এখন পর্যন্ত ৭০টির বেশি শক্তিশালী ও কার্যকর প্রেস বিবৃতি দিয়েছে, যা দমন-পীড়ন এবং সাংবাদিকতার অসদাচরণের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি বিগত কঠিন একনায়কতান্ত্রিক আমলেও তা চলমান ছিল।

বিজেআইএম’র সদস্যরা এএফপি, আলজাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ইপিএ, বেনারনিউজ, ইরাওয়াদ্দি, আনাদোলু, টিআরটি, সিএনএন, দ্য ইকোনমিস্ট, মঙ্গাবে, দ্য থার্ড পোল, আরব নিউজ, এসওপিএ, চায়না ডেইলি, ন্যাশনাল জিওগ্রাফিক, ব্লুমবার্গ, আরএসএফ, ফ্রান্স ২৪, ম্যাট্রিক্স ইমেজ, নেত্র নিউজসহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X