কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা : শ্রম উপদেষ্টা 

সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত
সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে মালিকদের কেউ বিদেশে যেতে পারবেন না। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানান

উপদেষ্টা বলেন, ‘ঈদে পোশাক শ্রমিকদের টাকা ২৭ তারিখে মধ্যে পরিশোধ করতে হবে। পাওনা শোধ না করা পর্যন্ত পোশাক মালিকদের বিদেশ যাওয়া বন্ধ। এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা এই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু ফ‍্যাক্টরি মালিক আছেন, নিজে গাড়ি ব‍্যবহার ও মার্কেট করছেন। আবার ঈদে বিদেশ চলে যান। তারা ঈদে আনন্দ করছেন। অনেকে বিদেশ থেকে ব‍্যবসা চালাচ্ছেন। অথচ শ্রমিকদের টাকা সময়মতো দিচ্ছেন না।’

‘শ্রমিকদের বলছি, ন‍্যায‍্য দাবি থাকলে কথা বলবেন। আর যদি কেউ অহেতুক দাবি তোলেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেওয়া হবে,’ বলেন সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফেসবুকে তিনি লেখেন, ‘শ্রমিকদের বেতন বোনাস না দেওয়ায় ১২ কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং বাড়ি গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X