কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ দাবিতে সচিবালয়ে ডাকসু ভিপির নেতৃত্বে প্রতিনিধিদল

৩ দাবিতে সচিবালয়ে ডাকসু ভিপির নেতৃত্বে প্রতিনিধিদল
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে সচিবালয়ের উদ্দেশে ছাত্র-জনতাকে নিয়ে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতাকে নিয়ে এ মিছিল শুরু হয়। মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।

মিছিলে ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দেন তারা।

মিছিলটি ক্যাম্পাস থেকে দোয়েল চত্বর এলে প্রথম পুলিশের বাধার মুখে পড়ে তা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে হাইকোর্ট রোডের সামনে দ্বিতীয় দফায় পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়। পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের তৃতীয় ব্যারিকেডে মিছিলটি থামে।

এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা পরিকল্পনায় ছিল- সবাইকে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেপ্তার করতে হবে। সময় বেঁধে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এর মধ্যে পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১০

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১১

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১২

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৩

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৫

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৬

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৭

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৯

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X