কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল ছাড়া বাকিদের নিবন্ধন কাজে বাধা নেই, জানাল ইসি

ছবি : কালবেলা গ্রাফিকস
ছবি : কালবেলা গ্রাফিকস

রাজনৈতিক দল ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ছাড়া অন্য দলগুলোর জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে কোনো বাধা নেই। দলটির আবেদনের প্রেক্ষিতে দেওয়া আদালতের আদেশের কপি পেয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি নতুন দলগুলোর নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন আহ্বান করলে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যক্রম স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হয়। আদালত শুনানি করে গত ১৮ মার্চ দলটির জন্য নিবন্ধন কার্যক্রম স্থগিতের আদেশ দেন।

আদালতের সেই আদেশের কপি বৃহস্পতিবার (২৭ মার্চ) পেয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে ইসির গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।

এতে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে, তাদের ক্ষেত্রে (নিবন্ধন আবেদন) কোনো বাধা-নিষেধ নেই।

তিনি আরও বলেন, সব দলের জন্য এই গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা থাকল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১০

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১১

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১২

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৩

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৪

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৫

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১৬

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৮

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৯

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

২০
X