কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউনূস-মোদির বৈঠকের ব্যাপারে আশাবাদী : পররাষ্ট্রসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী। এ ব্যাপারে এখনো চেষ্টা চলছে।

বুধবার (২ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

প্রথম দিন সদস্যদেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

এতে বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনে যোগ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কারা জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১০

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১২

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৩

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৪

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৫

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৭

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৯

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

২০
X