কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার

লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার করে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছবি : সংগৃহীত
লি‌বিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার করে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ছবি : সংগৃহীত

লিবিয়ার মিসরাতা থে‌কে অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ইতোমধ্যে অপহরণের সঙ্গে জ‌ড়িত দুজন‌কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রা‌তে ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এ তথ‌্য জা‌নায়।

দূতাবাস জানিয়েছে, লিবিয়ার মিসরাতা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

মিসরাতার আল-গিরান থানায় বিদেশিদের অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত হওয়ার পর সেখানে অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার ব্যক্তিদের ও গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কার্যকর অভিযানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি, মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে দূতাবাস কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১০

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১২

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৩

আবারও দেশে ভূমিকম্প

১৪

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৫

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৬

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৭

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

২০
X