কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারে যোগ দিলেন প্রকৌশলী মইনউদ্দিন

শেখ মইনউদ্দিন। ছবি : সংগৃহীত
শেখ মইনউদ্দিন। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন রোববার (৬ এপ্রিল) সকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই প্রকৌশলীকে গত ৫ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

রোববার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

এতে আরও বলা হয়েছে, শেখ মইনউদ্দিন ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন।

আরও জানানো হয়েছে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বনানীর সেতু ভবন থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X