কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৫ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে লোকোমাস্টারদের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ের ট্রেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ মাস্টাররা।

মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

মজিবুর রহমান বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আমরা ৯ এপ্রিল বেলা ১১টায় ৩০ সেকেন্ড হর্ন বাজানোর সিদ্ধান্ত নিয়েছি। সারা বাংলাদেশে যে লোকোমোটিভ যেখানে থাকবে (ট্রেনে, শেডে ও সান্টিংয়ে), একসঙ্গে সবাই ৩০ সেকেন্ড হর্ন বাজাবে। এটা আমাদের ইউনিয়নের সিদ্ধান্ত।

তিনি বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা এই প্রতিবাদ করতে চাই। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলমান ভাইদের আমরা এ বিষয়ের প্রতিবাদ করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই আয়োজনে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হবে, যার আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ। দল, মত নির্বিশেষে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে সোমবার ইভেন্টের তথ্য শেয়ার করে।

সেখানে উল্লেখ করা হয়েছে, আগামী শনিবার বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে। সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ইভেন্টটিতে আগ্রহ দেখিয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং অংশগ্রহণের কথা জানিয়েছেন প্রায় ৫ হাজার জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X