কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় পাশে থাকবে তুরস্ক

‘জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ’ শীর্ষক এই সম্মেলনে কথা বলেন ড. ইয়াসিন আকতাই। ছবি : সংগৃহীত
‘জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ’ শীর্ষক এই সম্মেলনে কথা বলেন ড. ইয়াসিন আকতাই। ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক উপদেষ্টা ড. ইয়াসিন আকতাই।

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ কনফারেন্সে এ কথা বলেন ড. ইয়াসিন আকতাই। তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

‘জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ’ শীর্ষক এই সম্মেলনে মূল বক্তা ছিলেন অধ্যাপক ড. ইয়াসিন আকতাই, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড. কবির হাসান।

কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন বিপ্লব থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশকে মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্রে রূপান্তরের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

কনফারেন্সে ড. মাহমুদুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তিই ছিল জুলাই বিপ্লবের মূল রাজনৈতিক দর্শন, যা আগামীর বাংলাদেশের ভিত্তি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, জুলাই বিপ্লবের পর তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক খাতে নতুন মাত্রা পেয়েছে।

এ সময় সিপিএসআর-এর সভাপতি ড. হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবকে ঘিরে আয়োজিত এই সম্মেলন বাংলাদেশের নবনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কনফারেন্সে আরও বক্তব্য দেন তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহীনুল আলম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল এবং ইসাম গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ড. হোসেইন হুসনী কয়অলু। অনুষ্ঠান পরিচালনা করেন সিপিএসআর-এর নির্বাহী পরিচালক ড. আ. স. ম. মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

করমুক্ত আয়সীমা নিয়ে নতুন প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

সংঘর্ষে নিহতের জেরে পাল্টাপাল্টি মামলা, পুরুষশূন্য ৪ গ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

নিয়ন্ত্রণহীন পিকআপ কেড়ে নিল নবম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

ভাড়া নৈরাজ্য, অটোরিক্সা-সিএনজি আটকে দিল শিক্ষার্থীরা

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

১০

হু হু করে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা

১১

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

১২

অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করুন, সাংবাদিকদের তথ্য সচিব

১৩

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

১৪

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

১৫

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

১৬

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

১৭

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

২০
X