বাসস
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বনেতারা। আগামী শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের স্কোয়ারে বিশাল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া উপস্থিত থাকবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘আমরা সেখানে উপস্থিত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’

সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে বিশ্বনেতারা ইতোমধ্যে রোমে জড়ো হচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রেসিডেন্টরা এ শোকানুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেইন এবং পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তাও শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড এবং হাঙ্গেরিসহ বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা পোপ ফ্রান্সিসের অন্তিম বিদায়ে অংশ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X