কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

টপ-আপের মালিককে গ্রেপ্তারের দাবিতে আহত ছাত্র-জনতার আলটিমেটাম

মানববন্ধনে জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতা। ছবি : সংগৃহীত
মানববন্ধনে জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতা। ছবি : সংগৃহীত

পুলিশের রায়ট সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান টপ-আপের মালিক শেখ হাবিব ও খোকনসহ আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতা।

শনিবার (২৬ এপ্রিল) গুলশানে নাভানা টাওয়ারের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। এ সময় সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, টপ-আপ শুধু পুলিশ বিভাগকেই নয়, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদেরও অবৈধভাবে বুলেটপ্রুফ ভেস্ট, হেলমেটসহ রায়ট সরঞ্জাম সরবরাহ করেছে। এর ফলে ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা পুলিশের ইউনিফর্ম পরে ছাত্রদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রনেতারা বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও ছাত্রদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা সরকারের প্রতি জরুরি ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা তাদের দাবি-সংবলিত স্মারকলিপি নাভানা টাওয়ার কর্তৃপক্ষ ও গুলশান থানায় জমা দেন। এতে টপ-আপের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রায়ট সরঞ্জাম সরবরাহ বন্ধের অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, গত জুলাই-আগস্টে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থক গুন্ডা বাহিনীর হামলায় শতাধিক ছাত্র-জনতা আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X