কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকতা ও মত প্রকাশ রোধের পুনরাবৃত্তি হচ্ছে : এমএসএফ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা তথা সাংবাদিকতা এবং মত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতি মাসে বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে এমএসএফের পক্ষ থেকে মানবাধিকার পরিস্থিতির এই প্রতিবেদন তৈরি করা হয়। এতে সাংবাদিকদের ইস্যু ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি পরিস্থিতির মূল্যায়ন করা হয়েছে।

বুধবার চলতি মাসের প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠান এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

প্রতিবেদনে যুক্ত সারণিতে বিগত দুই মাসের মানবাধিকার লঙ্ঘনের তুলনামূলক পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এতে সাংবাদিকদের প্রতি সহিংসতা বিষয়ে উল্লেখ করা হয়েছে౼

গত মার্চ মাসে ১৮টি ঘটনায় সাংবাদিক নির্যাতন, হামলা, আহত, হুমকি ও হয়রানির ঘটনা ঘটেছে ৩৪টি। এপ্রিলে ২৪টি ঘটনায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-তে। মার্চে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ছিল ১টি, তা এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে চারে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের এপ্রিলে বেশ কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যেভাবে শারীরিক, মানসিক এবং আইনি হয়রানি, আক্রমণ, হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে, তা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা করা স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে অব্যাহতভাবে মামলা চলতে থাকলে এ পেশা থেকে কখনোই ভয়ের সংস্কৃতি দূর করা যাবে না।

এমএসএফ বলছে, যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা ব্যক্ত করেছে। গত মাসের চেয়ে এ মাসে সাংবাদিকতার চিত্র বেশ উদ্বেগজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X