কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম‍্য নিরসনে সচিবালয়ে জুলাই বিপ্লবের সংগ্রামী ছাত্রদের স্মারকলিপি

মো. শামসুল আলম। ছবি : সংগৃহীত
মো. শামসুল আলম। ছবি : সংগৃহীত

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে জুলাই-আগস্ট আন্দোলনের সংগ্রামীরা স্মারকলিপি জমা দিয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে তৌফিক শাহরিয়ারের নেতৃত্ব ১৩ জন ছাত্রের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে যায় এবং অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিবের উপস্থিতিতে মন্ত্রিপরিষদ সচিবের নিকট স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মরত মোস্ট সিনিয়র কর্মকর্তা (নবম বিসিএস প্রশাসন ক্যাডারের) মো. শামসুল আলম বিগত ১৮ বছর ধরে বঞ্চনার শিকার। তিনি জুলাই-আগস্ট ছাত্র গণআন্দোলনে আমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেন। তার প্রচার-প্রচারণা এবং লেখালেখি এই গণআন্দোলনের শক্তি জোগায়। এমনকি তিনি ‘৩৬ জুলাই’ থিমটির প্রবক্তা। এতদসত্ত্বেও তিনি ৯ মাস ধরে এখনো বঞ্চিত হয়ে আছেন। তার ওপরে চলমান এই বৈষম্য আমাদের কাছে অগ্রহণযোগ্য।

জানা গেছে, শামসুল আলম ৫ আগস্টের পরে রাষ্ট্রপতির আদেশে চাকরিতে পুনর্বহাল হন এবং ২০২২ সাল থেকে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি সামারি অনুমোদন করেন। অথচ অদ্যাবধি তার পদোন্নতি কার্যকর না করে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে কিছু আমলারা।

আমরা জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া শামসুল আলমকে শিগগিরই সিনিয়র সচিব পদে পদোন্নতি কার্যকর করে সম্মানজনক পদে পদায়ন করার জন‍্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়াও তার দীর্ঘ ১৮ বছরের বঞ্চনার ক্ষতিপূরণ বাবদ চাকরি বর্ধিত করে দেশসেবার সুযোগ দেওয়া হোক। অন্যথায় এই অস্বাভাবিক বঞ্চনার দূর করার জন‍্য বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের (৮২ ব‍্যাচের চুক্তিভিত্তিক) নিকট স্মারকলিপি প্রদানকালে এসএসবি সভায় আগত হিসেবে আরও উপস্থিত ছিলেন মুখ‍্যসচিব সিরাজউদ্দিন মিয়া (৮২ ব‍্যাচের চুক্তিভিত্তিক), জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান (৮২ ব‍্যাচের চুক্তিভিত্তিক), স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি (৮২ ব‍্যাচের চুক্তিভিত্তিক), অর্থ সচিব খায়েরুজ্জামান চৌধুরী (১৩ বিসিএস), লেজিসলেটিভ সচিব আবদুল হাফিজ।

বৈঠক সূত্র জানায়, সেখানে কমিটির সদস‍্য না হয়েও বিস্ময়করভাবে দুদক চেয়ারম‍্যান ড. আবদুল মোমেন (৮২ ব‍্যাচ) উপস্থিত হন এবং ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ছাত্ররা তার কেনো উপস্থিতি চ‍্যালেঞ্জ করেন। এমনকি তিনি আমলাতন্ত্রের প্রমোশন, পোস্টিংয়ে নাক গলান এমন অভিযোগ তোলেন ছাত্ররা, ফলে একপর্যায়ে তিনি ওই স্থান ত‍্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X