কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নিবন্ধিত ৪ হাজার ৩৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ১২ কোটি টাকা অনুদান

স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ। ছবি : কালবেলা

মহিলাবিষয়ক অধিদপ্তরে ৪ হাজার ৩৬টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ২০২২-২৩ অর্থবছরে ১২ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। ক, খ ও গ- তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ৯১৩টি সমিতির মাঝে ১১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। বিশেষ অনুদান হিসেবে ১২৩টি সমিতিকে ৬১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে আজ রোববার (২৭ আগস্ট) সকালে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের সভানেত্রী ও প্রতিনিধিদের কাছে অনুদানের ৮৮ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা দেশের উন্নয়নে সমবায় সমিতির ওপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আরও বেশি সমবায় সমিতিতে অংশগ্রহণের কথা বলেছেন। সরকারি অনুদান সমিতির সদস্য ও গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। নারীদের সমবায় সমিতিতে অংশগ্রহণ বৃদ্ধি করবে।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। নারী দারিদ্র্য হ্রাস, নারীর কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের হিসেবে উদ্যোক্তা গড়ে তুলতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন-সহিংসতা বন্ধ, যৌতুক ও বাল্য বিয়ে নামক সামাজিক ব্যাধি রোধে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক সভাপতির বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের উদ্দেশ্য দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়িত করা। সমিতির মাধ্যমে তাদের সংগঠিত করা।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব ও শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন। স্বেচ্ছাসেবী সমিতির পক্ষে বক্তৃতা করেন এশিয়ান নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী পর্শিয়া সুলতানা ও উত্তরণ মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী সীমা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X