কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:১৬ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:২০ এএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ছবি : ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংগৃহীত
ছবি : ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সার্বিক বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে পাকিস্তান।

সোমবার (৫ মে) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে ফোন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টার কাছে সার্বিক বিষয় তুলে ধরেন।

সোমবার (৫ মে) রাতে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং এক তরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে উপদেষ্টাকে জানান তিনি।

অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এসব ছাড়াও এ দুজন বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এছাড়াও তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১০

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১২

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৩

আবারও দেশে ভূমিকম্প

১৪

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৫

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৬

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৭

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৮

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

২০
X