কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজেজিইএ’র নতুন চেয়ারম্যান বাবুল, সিনিয়র ভাইস চেয়ারম্যান রেজাউল

কাজী সাইয়েদুল আলম বাবুল ও মোহাম্মদ রেজাউল করিম পিন্টু। ছবি : সংগৃহীত
কাজী সাইয়েদুল আলম বাবুল ও মোহাম্মদ রেজাউল করিম পিন্টু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর ২০২৫-’২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ কাজী সাইয়েদুল আলম বাবুল (সাগরিকা ইন্টারন্যাশনাল)। সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট)।

বুধবার (০৭ মে) বিজেজিইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩ মে ৫৪তম এজিএম এর মাধ্যমে নির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব বুঝে নিয়েছে।

কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি এর আগে তিনবার বিজেজিইএ’র চেয়ারম্যান ছিলেন। এবার নিয়ে চতুর্থবারের মতো তিনি সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম পিন্টু (বিকো জুট), ভাইস চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে মো. হাসানুল ইসলাম (লিপ্টন জুট ট্রেড ইন্টারন্যাশনাল) এবং ড. মোহাম্মদ কামরুজ্জামান (ইকো বাংলা জুট লিমিটেড)।

বিজেজিইএ’র নির্বাচিত পরিচালকরা হলেন- সাজেদুর রহমান (জুট ওয়ার্ল্ড এক্সপোর্ট), মুরিদুল আলম চৌধুরী (ইউনিভার্স জুট ফাইবার অ্যান্ড ব্যাগ কর্পোরেশন), মো. রুহল আমিন (আমিন জুট প্রোডাক্টস), মোহাম্মদ জিল্লুর রহমান খান (জিল্লুর অ্যান্ড ডটার্স), সুফিয়ান আহমেদ ওসমানী (মায়ামি ট্রেডিং), মো. সোহরাব হোসেন (এসএনএল ইন্টারন্যাশনাল), মো. গোলাম মোর্তজা (জুট মার্ট ইন্টারন্যাশনাল), কাজী মো. মনির হোসেন (অপরাজেয় লিমিটেড) এবং জিয়াউদ্দিন আহমেদ (এবি জুট ট্রেডিং)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজেজিইএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃঢ়ভাবে উপস্থাপন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X