কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার শিক্ষাপ্রতিষ্ঠানেও দুদিনের ছুটি বাতিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একই দিনের প্রজ্ঞাপনকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াহিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন সরকারি ছুটি থাকবে। এই ছুটির সমন্বয়ে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ মে ও ২৪ মে (শনিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহও খোলা থাকবে।

প্রজ্ঞাপনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, এনসিটিবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাপ্তাহিক ছুটির এই দুই দিন একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১১

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১২

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৪

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৫

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৬

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৭

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৮

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৯

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

২০
X