কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা বাদ আসর

আব্দুল মোছাউয়ীর আনসারী। ছবি : সংগৃহীত
আব্দুল মোছাউয়ীর আনসারী। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লেখেন, আব্বার জানাজা আজ বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্বার অন্তিম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে।

তিনি আরও লেখেন, আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটোজুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।

এর আগে, বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তী সময়ে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।

বাল‍্যকালে একটি বড় সময়ে এতদঞ্চলের ইসলামিক স্কলার ও পীরে কামেল পিতা ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X