কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হবে জুলাই গণহত্যার ডকুমেন্টারি’

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত

শাহবাগে বড় স্ক্রিনে জুলাই গণহত্যার ডকুমেন্টারি দেখানো হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

শুক্রবার (৯ মে) রাত ৭টার দিকে ফেসবুকে করা এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে শরীফ ওসমান হাদী লিখেন, রাত ৮টা থেকে শাহবাগে জায়ান্ট স্ক্রিনে জুলাই গণহত্যার ডকুমেন্টারি দেখানো শুরু হবে। ইনশাআল্লাহ।

তার এ পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল করেছেন কয়েক হাজার ছাত্র-জনতা।

এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন। এ ছাড়া কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর অভিমুখ থেকে ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতাকর্মী শাহবাগে এসে যুক্ত হয়েছেন। এ সময় তারা শিবির শিবির স্লোগান দিতে থাকেন।

শাহবাগে ব্লকেডে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X