কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক নার্স দিবস আজ

নার্স। ছবি : সংগৃহীত
নার্স। ছবি : সংগৃহীত

হাসপাতালে একজন নার্সের গুরুত্ব যে কতখানি তা হাসপাতালে ভর্তি রোগীদের থেকে ভালো আর কে বোঝেন। চিকিৎসকের ওষুধ থাকলেও যাদের সেবা ছাড়া একজনের সুস্থ হওয়া কঠিন, তিনিই হচ্ছেন নার্স। তাদের সম্মান জানাতেই প্রতি বছর ১২ মে বিশ্বজুড়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস।

কিন্তু কীভাবে শুরু এই দিবসটির? কী রয়েছে দিনটির নেপথ্যে?

আন্তর্জাতিক নার্স দিবসের ইতিহাস ১৯৫৩ সালে আন্তর্জাতিক নার্স কাউন্সিলে (ICN) নার্সদের স্বীকৃতির জন্য একটি বার্ষিক দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটাই ছিল প্রথম প্রস্তাব। তবে এই প্রস্তাব শেষমেশ স্বীকৃতি পেয়েছিল ১৯৭৪ সালের ১২ মে। এই দিন ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মনোনীত করা হয়।

ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্মদিনে। ফ্লোরেন্স নাইটিঙ্গল ক্রিমিয়ান যুদ্ধের সময় স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন। তার সেই অবদানকে স্মরণ করে তার জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।

আন্তর্জাতিক নার্স দিবসের গুরুত্ব চিকিৎসকদের পাশাপাশি যারা রোগীকে সুস্থ করার জন্য নিরলস পরিশ্রম করেন, তারাই হলেন নার্স। তাদের আন্তরিকতা ও যত্নে একজন রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সময়মত খাওয়ানো, ওষুধ খাওয়ানো থেকে ইনজেকশন দেওয়া, রোগীর স্বাস্থ্যের খেয়াল রাখাসহ দিনভর কতইনা দায়িত্ব পালন করতে হয় তাদের। নার্সদের এই গুরুত্ব সবার সামনে তুলে ধরতেই আন্তর্জাতিক নার্স দিবসের উত্থান।

আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন জাতিসংঘের বিভিন্ন দেশ এই দিবসটিতে নার্সদের উপহার বিতরণ, অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জ্ঞাপন করে থাকেন। এছাড়াও, জনসচেতনতামূলক প্রচারণা এবং শিক্ষামূলক উদ্যোগের মাধ্যমে নার্সদের অবদানকে স্মরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X