কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ‍পুরোনো ছবি
সাংবাদিকদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ‍পুরোনো ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই।

মঙ্গলবার (১৩ মে) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ এক থাকে না। সব দেশেই আলাদা থাকে। নীতি বিভাগে প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়। অর্থনীতি, পরিসংখ্যান, জিডিপি এসব সম্পর্কে তাদের ধারণা থাকতে হয়। এনবিআর করবে বাস্তবায়ন। তারা যদি নীতিও করে আবার রাজস্ব আদায়ও এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্টও।

তিনি বলেন, অত্যন্ত চিন্তা করেই অধ্যাদেশটি করা হয়েছে। এনবিআরের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী আছে। যারা সদস্য আছে, প্রশাসনের যারা আছে তাদের সঙ্গে আলাপ করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব আদায়ে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না। রাজস্ব আদায় হতাশাব্যাঞ্জক নয়, গতবারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, গতবারের চেয়ে কম হবে না।

উপদেষ্টা বলেন, ধার করে বড় বড় মেগা প্রজেক্ট করব না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না। বাজেট ছোট না বড় হবে, সেটি কিছুদিন পরেই বোঝা যাবে।

এর আগে সোমবার (১২ মে) রাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগও।

এদিকে, সরকারের এ সিদ্ধান্তে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। আইএমএফের শর্ত মানতে আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এ সিদ্ধান্ত বলে দাবি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X