কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৪৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ডাব কেনা-বেচার ভাউচার রাখতে বললেন ভোক্তার ডিজি

পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত
পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ডাবের দামও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডাবের দাম। ডাবের দামের এই ঊর্ধ্বগতির রশি টানতে ব্যবসায়ীদের কেনা-বেচার পাকা ভাউচার রাখার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি ভবনে ডাবের পাইকারি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, ডাবের দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ডাবের যে ক্রয়-বিক্রয় হয়; তা ভাউচার আকারে করতে হবে। কত টাকা ক্রয় ও বিক্রয় হয়েছে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের প্যাডে তা লিপিবদ্ধ রাখতে হবে।

এএইচএম সফিকুজ্জামান বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে এই কথাগুলো জানতে হবে। ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক। এখন এটা আমরা শক্তভাবে ধরছি।

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা ব্যবসাকে প্রমোট করছি কিন্তু যে ব্যবসায়ী অসাধু বা যে ব্যবসায়ী এসব কাজের সঙ্গে লিপ্ত তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদের বিরুদ্ধে আমরা কাজ করে যাব।

এ সময় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় আড়াই লাখ পিস ডাব আসে ঢাকায়। কেনা মূল্য ও পরিবহন খরচসহ ডাব আড়ৎদারের ঘরে পৌঁছাতে প্রতি পিসে অন্তত ৮০ থেকে ৮৫ টাকা গুণতে হয়। পরবর্তীতে তারা খরচ ও লাভ রেখে সাইজ ভেদে পিস ১২০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি করেন। আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেন প্রতি পিস ১৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X