কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন দফা দাবিতে মঙ্গলবার রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি

কর্ম বিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফাইল ছবি
কর্ম বিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফাইল ছবি

রেলের অস্থায়ী টিএলআর শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ছয় মাসের বাজেট বরাদ্দের চিঠি আকারে প্রকাশসহ বিগত দিনে অব্যাহতি প্রাপ্ত সব শ্রমিকদের পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (২৯ আগস্ট) কর্মবিরতি পালন করবে রেলের অস্থায়ী শ্রমিকরা।

সোমবার (২৮ আগস্ট) রেলওয়ে মহাব্যবস্থাপক পশ্চিম বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। এতে মঙ্গলবার ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের কর্মরত সব অস্থায়ী শ্রমিক কর্মচারীদের পক্ষে মামুনুর রশিদ, জামিউল ও শফিকুল ইসলাম স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, কর্মবিরতি পালনকালে কোনো প্রকার ট্রেন চলাচল বিঘ্নিত হলে বা বন্ধ হলে এজন্য কোনো শ্রমিককে দায়ী করা যাবে না। সম্পূর্ণভাবে দায়ী থাকবে রেল কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার কালবেলাকে বলেন, অস্থায়ী শ্রমিকদের পক্ষ থেকে কর্মবিরতির লিখিত আবেদন পেলেও তাদের সঙ্গে এ ব্যাপারে কোনো বৈঠক হয়নি।

লিখিত আবেদনে বলা হয়, গত ১৬ জুন ও আট আগস্ট রেলমন্ত্রী, সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী টিএলআর খাতে ছয় মাসের বাজেট বরাদ্দ, অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকদের দ্রুত পুনর্বহাল করার সিদ্ধান্ত হয়। অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী খাতে পূর্বের ন্যায় বাজেট বরাদ্দ দেওয়ার কথা থাকলেও অর্থ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয় থেকে বাজেট ও পুনর্বহালের চিঠি এখনো পাঠানো হয়নি।

এসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি গত ১০ আগস্ট সচিবের মাধমে রেলওয়ে কর্তৃপক্ষ আউটসোর্সিং সেবা কার্যক্রম চলমান রেখেছেন। অথচ অস্থায়ী শ্রমিক কর্মচারীরা বারবার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবার দারস্থ হলেও কোনো সমাধান পাচ্ছে না। সারা দেশে রেলের অস্থায়ী শ্রমিকের সংখ্যা সাত হাজারের বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X