কুটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাবকে প্রত্যাহারের নির্দেশ

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন। ছবি : সংগৃহীত
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার বিতর্কের মাঝেই দেশটির ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সইয়ে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করে দেশে প্রত্যাবর্তনের আদেশ দিয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।

আরো উল্লেখ করা হয়েছে, উক্ত কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।

আফতাব হোসেনকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মায়ানমার দূতাবাস সূত্র জানায়, আফতাব হোসেনকে রুটিন বদলি করা হয়েছে, অন্য কোনো কারণে নয়। এখন পর্যন্ত দেশে ফেরেননি তিনি তবে দ্রুতই তিনি ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X