কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

তেহরানে ঝুঁকিতে বাংলাদেশ দূতাবাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন। ইসরায়েলি হামলায় দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে দুটি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করার পর, দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (১৬ জুন) সকালে তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার খুব কাছেই বাংলাদেশ মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এতে আরও বলা হয়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর খুব কাছেই অবস্থানের কারণে দূতাবাস ভবন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। তাই তাদের ৩০-৪০ কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে।

এর আগে, ইরানের তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বাংলাদেশি নাগরিককে নিম্নলিখিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে:

+৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।

প্রসঙ্গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমাদের মিশন শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন প্রয়োজন এ অভিযান চলবে।

অপরদিকে ইরানও দিচ্ছে পাল্টা জবাব। একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X