কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন। ছবি : সংগৃহীত

বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, সিউল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

রোববার (২৫ মে) সরকারের সংস্কৃতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী দূতাবাস মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এদিন সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের দুই মহীরুহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল, বাংলা সাহিত্যের অগ্রযাত্রায় এবং বাংলাদেশি জাতিসত্তা বিনির্মাণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রবাসে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব উল্লেখ করে তিনি প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার জন্য সকলকে আহ্বান জানান। দূতাবাসের এ আয়োজনের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে বাংলা ভাষা ও রবীন্দ্র ও নজরুলের মাহাত্ম্য ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা বেশ কয়েকটি রবীন্দ্র ও নজরুল সংগীত ও নৃত্য পরিবেশন করেন রাষ্ট্রদূত অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশনকারী সকলকে দূতাবাসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে আগতদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন করা হয়।

আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইপিএস কর্মী এবং দূতাবাস পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১০

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১১

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১২

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৪

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৫

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৮

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২০
X