কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:০২ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

আজ সরকারি অফিস-ব্যাংক খোলা 

ব্যাংকে কার্যক্রম চলছে। পুরোনো ছবি
ব্যাংকে কার্যক্রম চলছে। পুরোনো ছবি

আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটির মধ্যে ২ দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় ১৭ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরও খোলা থাকছে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।

এদিন দেশের সব ব্যাংক ও শেয়ার বাজার খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ার বাজারেও অন্য কর্মদিবসের মতোই লেনদেন চালু থাকবে।

একইভাবে চালু থাকবে সরকারি অফিসও। এ ছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে আজ দাপ্তরিক ও বিচারকাজ চলবে।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টানা ১০ দিনের ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৬ মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের আগে দুটি শনিবার—১৭ ও ২৪ মে—সরকারি অফিস খোলা থাকবে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়।

এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা এই দুই শনিবারে সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন এবং পুঁজিবাজারে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবেন

গত ০৭ মে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) যথাক্রমে নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে দুই শনিবার (১৭ ও ২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X