শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বিয়ারিং কাজ না করায়’ খুলে যায় উড়োজাহাজের চাকা : বিমান কর্তৃপক্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা মাঝ আকাশে খুলে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ‘বিয়ারিং ফেইলিওর’ বা বিয়ারিংয়ের ত্রুটিকে দায়ী করেছে বিমান কর্তৃপক্ষ।

সোমবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, চাকার বিয়ারিংয়ে ত্রুটির কারণে এটি খুলে পড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ড্যাশ-৮৪০০ মডেলের উড়োজাহাজের চাকা খুলে পড়ার ঘটনায় প্রাথমিক পর্যালোচনায় চাকার বিয়ারিং ত্রুটি চিহ্নিত হয়েছে। এই ধরনের বিয়ারিং ত্রুটির কারণে চাকা বা টায়ার বিচ্যুত হতে পারে- যেমনটি ঘটেছে সম্প্রতি কক্সবাজার-ঢাকা রুটে।

ঘটনার পরপরই উড়োজাহাজ প্রস্তুতকারী কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশেষায়িত একটি কারিগরি দল ঢাকায় পাঠাচ্ছে, যা দ্রুতই এসে তদন্তে অংশ নেবে।

এর আগে, গত ১৬ মে দুপুর ১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইট। উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই বিমানের ল্যান্ডিং গিয়ারের পাশে থাকা একটি চাকা খুলে পড়ে যায়। ওই উড়োজাহাজে ৭১ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন।

ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ, যার ওড়ার অভিজ্ঞতা প্রায় আট হাজার ঘণ্টা। তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার জায়েদ। উড্ডয়নের পর চাকা খুলে পড়ার বিষয়টি ক্যাপ্টেন জামিল দ্রুত বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সেন্টারে জানিয়ে দেন। এরপর ফ্লাইটটিকে ‘ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করা হয়।

ওই সময় রানওয়েতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা এবং নিরাপত্তা প্রটোকল। সব প্রস্তুতির মধ্যে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পরে নির্ধারিত পার্কিং বে-তে উড়োজাহাজটি পৌঁছালে প্রকৌশলীরা নিশ্চিত হন, একটি চাকা (দুই নম্বর) না থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে খুলে পড়া চাকাটি পাওয়া যায় কক্সবাজার শহরের সমিতি পাড়ায়। উড়োজাহাজটি ছিল কানাডার ডি-হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানির তৈরি ড্যাশ-৮৪০০ মডেলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X