কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়ের সাথে সাথে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে হচ্ছে কূটনীতিকদের সাক্ষাৎ। নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মাধ্যম থেকে আসছে বার্তা ও বিবৃতি। তারই অংশ হিসেবে আবারও দেশের নির্বাচন নিয়ে বার্তা দিল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়েছে।

ফেসবুকে দেওয়া সেই বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও শেয়ার করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সফররত রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমগ্র বাংলাদেশের স্বার্থে সুস্থ, শান্তিপূর্ণ রাজনৈতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার ইঙ্গিত দিয়েছেন।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে বলা হয়, সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের ওপর জোর দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X