কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস পেলেন কাজী ইফতেখার রহমান

অ্যাওয়ার্ড গ্রহণকালে কাজী ইফতেখার রহমান। ছবি : সংগৃহীত
অ্যাওয়ার্ড গ্রহণকালে কাজী ইফতেখার রহমান। ছবি : সংগৃহীত

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫ পেলেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান। বেস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল নিউজ) ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন তিনি।

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কাজী ইফতেখারের হাতে পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

এ সময় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, সাদিয়া আয়মান, মডেল পিয়া জান্নাতুল, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ ৩৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

মিডিয়াপাড়ায় কাজী ইফতেখার শুভ হিসেবে পরিচিতি এই সংবাদকর্মী। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন। ২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন ইফতেখার শুভ। এরপর পর্যায়ক্রমে দৈনিক ভোরের পাতা, প্রিয় ডটকম, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন তিনি। কাজী ইফতেখার শুভ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-ডিএসইসি এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিডিজেএর সদস্য। এছাড়াও তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সদস্য হিসেবে কাজ করছেন।

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ইফতেখার শুভ। বাগেরহাটে মাধ্যমিক এবং বরিশালে উচ্চ মাধ্যমিক শেষে, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এই গণমাধ্যমকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X