বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাফেজ্জী চ্যারিটেবলের মুহাম্মদ রাজ পেলেন বিশেষ সম্মাননা

মুহাম্মদ রাজের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
মুহাম্মদ রাজের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

দেশের প্রত্যন্ত অঞ্চল ও ফিলিস্তিনের গাজায় অসামান্য সেবামূলক কার্যক্রম এবং মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মহাপরিচালক মুহাম্মদ রাজ।

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্লোবাল বিজনেস এবং সিএসআর কর্তৃপক্ষ আয়োজিত বাৎসরিক অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে বিশেষ সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।

মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রথিতযশা বিজনেস ম্যাগনেট, শিক্ষাবিদ, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ দেশবিদেশের বিভিন্ন পেশার শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের অসাধারণ অবদানের জন্য অ্যাওয়ার্ডে সম্মানিত হন। বাংলাদেশের মানবিক সেবা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটি উজ্জ্বল মাইলফলক স্থাপিত হলো। মুহাম্মদ রাজ এর এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের মানবিক সেবা ও সমাজসেবার ক্ষেত্রে একটি ঐতিহাসিক অধ্যায়।

উল্লেখ্য যে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং আন্তর্জাতিকভাবে গাজায় স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। মুহাম্মদ রাজ এর দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অ্যাওয়ার্ড তার এবং তার টিমের অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি।

অনুষ্ঠানে মুহাম্মদ রাজ বলেন, এই সম্মান আমার একার নয়, এটি হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অবদানের স্বীকৃতি। আমরা একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাবো এবং আরও বেশি মানুষের পাশে দাঁড়াবো। এই অর্জনের জন্য হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সকল সদস্য ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তার নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন রাজ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X