সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে একসঙ্গে রাজ-পরীমণি!

রাজ্যকে নিয়ে পরীমণি ও রাজ। ছবি : সংগৃহীত।
রাজ্যকে নিয়ে পরীমণি ও রাজ। ছবি : সংগৃহীত।

তারকাদের ভিডিও ফাঁসের ঘটনার পর থেকেই আলোচনায় রয়েছে রাজ-পরীর সংসার। দাম্পত্য জীবন নিয়ে গণমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়েছেন দুজন। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। আর তাতে ভক্তরা ধারণা করছিল, হয়তো সত্যিই ভেঙে যেতে বসেছে রাজ ও পরীমণির সংসার। স্ত্রী পরীমণির সঙ্গে রাজের সম্পর্ক এখন কোন পর্যায়ে? বিচ্ছেদ কবে হবে? এমন প্রশ্নে যখন নেট দুনিয়া তোলপাড়, ঠিক তখনই সেইসব প্রশ্নের আগুনে ঘি ঢাললেন পরীমণি ও শরিফুল রাজ।

রোববার ভোরে পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন। যাতে একসঙ্গে দেখা গেল পরীমণি ও রাজকে। মান-অভিমান ভুলে পাশাপাশি বসে তাদের হাসতে দেখে অবাক নেটিজেনরা। ভিডিওতে দেখা যায়, কেক কেটে পুত্রসন্তান রাজ্যের ১০ মাস পূর্তি উদযাপন করা হচ্ছে। সেখানে পরিবারের অন্যদের সঙ্গে রয়েছেন শরিফুল রাজ। ওই ভিডিওতে রাজ ও পরীমণিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশি দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়ে পরীমণি লিখেছেন, ‘আজ রাজ্যের ১০ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মাসের ১০ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যস এতটুকুই।’

রাজ-পরীর এমন পাল্টাপাল্টি বক্তব্যের কয়েক দিন পার না হতেই রাজ-পরীর একত্রে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নেটিজেনরা বলছেন, এমন নাটক এর আগেও তারা করেছিলেন। অনেকে আবার এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক দিন আগেও রাজ-পরীর সম্পর্ক ছিল দা-কুমড়া পর্যায়ের। সে সময় পরীমণি অভিযোগ করেছিলেন, ‘রাজ নিয়মিত বাসায় থাকে না। সন্তানের প্রতিও সে দায়িত্বও পালন করে না। তবুও লোক দেখাতে বিভিন্ন ইভেন্টে আমরা একসঙ্গে অংশ নিয়েছি। কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি। বরং বাসায় নিজের জিনিসপত্র গুছিয়েছে চলে যাওয়ার জন্য।’

তাহলে বিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নে পরী বলেছিলেন, ‘২০ মে আমাকে ছেড়ে ও (রাজ) চলে গেছে। বিচ্ছেদ তো সেদিনই হয়ে গেছে। শুধু আইনি প্রক্রিয়া হয়নি। একটা মানুষ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। পরী হাসতে হাসতে আরও বলেন, ‘রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল। আমাদের নাকি ঠিক ঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না। শুধু কষ্ট লাগবে সন্তানের কথা ভেবে।’

রাজ আবার ফিরে এলে তাকে গ্রহণ করা হবে কিনা প্রশ্নেও নারাজি দিয়েছিলেন পরীমণি। তিনি জানিয়েছিলেন, ‘বিয়ে-সংসার মুদি দোকান নয়। যে মানুষ স্ত্রী-বাচ্চার মায়ের চরিত্র নিয়ে কথা তুলতে পারে, তার সঙ্গে ঘর করার সুযোগ নেই আর। আমি রাজের স্ত্রী, এটি আর শুনতে চাই না। আমি ওর প্রাক্তন, এটা শোনাটাই বরং সম্মানের।’

পরীর এমন বক্তব্যে রাজ জানিয়েছিলেন, পরীর সিদ্ধান্তই তিনি মেনে নেবেন।

এমন ঝগড়াঝাঁটির পর রাজ-পরীর একত্রে হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লোক দেখানোর জন্যই কি রাজ-পরী আবারও একত্র হয়েছেন? যদিও এ বিষয়ে মুখ খোলেননি রাজ-পরীর কেউই।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি পরী সন্তানসম্ভবা বলে গণমাধ্যমে খবর আসে। তখনই সামনে আসে ২০২১ সালের ১৭ অক্টোবর রাজ ও পরীমণির গোপন বিয়ের খবর। পরে ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর জন্ম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১০

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১১

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১২

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১৩

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১৪

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১৫

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৬

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৭

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৮

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৯

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

২০
X