কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:৫২ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত কয়েক জেলায় বজ্র ও ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক (রোববার মধ্যরাত থেকে সোমবার ১২টা পর্যন্ত) ঘণ্টা বজ্র-বৃষ্টিসহ ভারী থেকে অতি ভারী এবং কোনো কোনো জেলায় অল্প বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রোববার (১ জুন) রাত পৌনে ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব তথ্য জানান কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার ওপরে যে বজ্র-বৃষ্টি হচ্ছে তা কমপক্ষে রাত ৩টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। সম্ভাবনা আছে সকাল ৬টা পর্যন্ত অব্যাহত থাকার। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর ওপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। সোমবার (২ জুন) সারা দিন চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জেলার ওপরে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগের বিভিন্ন জেলার ওপরে যে বজ্র-বৃষ্টি হচ্ছে, তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রোববার রাত সাড়ে ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

রোববার রাত ২টার পর থেকে সোমবার দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আশঙ্কা করা যাচ্ছে সোমবার সারা দিন সিলেট বিভাগের সব জেলার ওপরে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির।

রোববার রাত ২টার পর থেকে সকাল ৮টার মধ্যে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় যে বজ্র-বৃষ্টি হচ্ছে, তা কমপক্ষে রাত ৩টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। খুলনা বিভাগের অন্য জেলাগুলোর ওপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে উত্তর দিকের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপরে আজ রাতে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগের উত্তর দিকের জয়পুরহাট ও বগুড়ার ওপরে আজ রাতে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের দক্ষিণ ও পূর্ব দিকের জেলাগুলোর ওপরে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, ও ভোলার উপকূলীয় উপজেলাগুলোর ওপরে হালকা পরিমাণে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ৩টার পর থেকে সকাল ৮টার মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X