কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৭:৪৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জারিয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু ও কলমাকান্দা পর্যন্ত রেলপথ সম্প্রসারণে স্মারকলিপি

কলমাকান্দার সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের নেতৃত্বে রেল ভবনে গিয়ে মন্ত্রীর হাতে এই স্মারকলিপি দেওয়া হয়। ছবি : কালবেলা 
কলমাকান্দার সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের নেতৃত্বে রেল ভবনে গিয়ে মন্ত্রীর হাতে এই স্মারকলিপি দেওয়া হয়। ছবি : কালবেলা 

ঢাকা থেকে নেত্রকোনার পূর্বধলার জারিয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু এবং জারিয়া-দুর্গাপুর হয়ে কলমাকান্দা পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের দাবিতে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কাছে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনা জেলা সমিতি, পূর্বধলা সমিতি, দুর্গাপুর সমিতি ও কলমাকান্দা সমিতি।

বুধবার (৩০ আগস্ট) দুর্গাপুর কলমাকান্দার সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের নেতৃত্বে রেল ভবনে গিয়ে মন্ত্রীর হাতে এই স্মারকলিপি দেওয়া হয়।

রেলমন্ত্রী উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য শুনেন এবং দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেল সচিব হুমায়ূন কবিরকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেত্রকোনা জেলা সমিতির সভাপতি মো. মতিউর রহমান, সজয় চক্রবর্তী, সাংবাদিক মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী, মোস্তফা নুরুল আলম খান, তাপস আদিত্য, লুৎফর রহমান, সুলতান, অর্নব সরকার প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, পূর্বধলা-দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অবহেলিত। এসব উপজেলা ঘিরে নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্গাপুর থেকে প্রতিদিন ৫০ হাজার টন বালু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এই উপজেলার বিজয়পুরের উন্নতমানের সাদামাটি সিরামিক শিল্পে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টন সাদামাটি পরিবহন করা হচ্ছে। একই উপজেলায় রয়েছে বিজয়পুর স্থলবন্দর। কিন্তু উপজেলা তিনটিতে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় আট লাখ মানুষ দীর্ঘদিন নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধার সম্মুখীন হচ্ছে। উল্লিখিত উপজেলাসমূহের কাছাকাছি জারিয়া পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বর্তমানে এই লাইনটি বিজয়পুর থেকে কলমাকান্দা পর্যন্ত ৪২ কিলোমিটার সম্প্রসারণ করলে তিনটি উপজেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব। তা বাস্তবায়ন হলে এই রুটটি হবে লাভজনক। পূর্বধলা, দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা সমূহ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X