কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক ইয়াসমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর কাছে ১৯ সংগঠনের চিঠি

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। ছবি : সংগৃহীত
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। ছবি : সংগৃহীত

বেসরকারি টেলিভিশন আরটিভির নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনকে হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যৌথ চিঠি দিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার নিয়ে কাজ করা দেশি ও বিদেশি ১৯টি সংগঠন। আজ বুধবার (৩০ আগস্ট) তাদের এ চিঠি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে রাজধানীর রাজারবাগ পীর সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে। চিঠিতে ইয়াসমিনসহ যাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে সব মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাংবাদিক ইয়াসমিনের প্রতিবেদনে সাক্ষাৎকারদাতা একরামুল আহসান কাঞ্চনকেও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি করা হয়েছে। কাঞ্চনের বিরুদ্ধেও মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বিজেআইএম-এর এক মুখপাত্র জানান, উন্নত গণতন্ত্রের জন্য সংবাদপত্রের স্বাধীনতা অত্যাবশ্যক। এটি মানুষের কথা শোনার ও সত্য প্রকাশের সুযোগ দেয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতার অভাব উন্মুক্ত আলোচনা ও সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে।

বিজেআইএম-এর এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই ফৌজদারি বিচার ব্যবস্থা যেন সাংবাদিকদের সাংবাদিকতার জন্য হয়রানি বা ভয় দেখানোর হাতিয়ার না হয় এবং অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়।’

চিঠিতে স্বাক্ষর করেছে যেসব সংগঠন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯ দক্ষিণ এশিয়া, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশি জার্নালিস্টস্ ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, কোয়ালিশন ফর উইম্যান ইন জার্নালিজম (সিএফডব্লিআইজে), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফোরাম ফর ফ্রিডম অব এক্সপ্রেশন বাংলাদেশ, ফ্রি প্রেস আনলিমিটেড, আইএফইএক্স, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), পেন আমেরিকা, পেন বাংলাদেশ, পেন ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X