কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রেলস্টেশনে সন্তান প্রসব, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার-হাসপাতালে ভর্তি

ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় প্রসূতিকে। ছবি : সংগৃহীত
ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয় প্রসূতিকে। ছবি : সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রেলস্টেশনে সন্তান প্রসব করা মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।

মঙ্গলবার (৩ মে) ভোররাত পৌনে ৪টার দিকে যশোরের কোতোয়ালী থানার রূপদিয়া রেলস্টেশনে ঘটে এ ঘটনা।

আনোয়ার সাত্তার জানান, এদিন ভোররাতে রেলস্টেশন থেকে স্টেশন মাস্টার বাবুল আক্তার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্লাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছে। তখন সেখানে মুষলধারে বৃষ্টি হওয়ায় মা এবং সন্তানের জীবন বাঁচাতে দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান তিনি।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালী থানায় এবং ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দেখার এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স রেলস্টেশনে হাজির হয়। এরপর প্রসূতি ও নবজাতক ছেলেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২ এ ভর্তি করিয়ে দেওয়া হয়।

জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক বয়স ২৫ এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এ রিপোর্ট লেখা পর্যন্ত, মা এবং নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X