কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত

ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফাবাদে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় নাজাফাবাদের গভর্নর মিদরেজা মোহাম্মদী ফেশারাকি বলেন, মোন্তাজেরি হাসপাতালের কাছে শরীয়তি স্ট্রিটে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ সময় অ্যাম্বুলেন্সে একজন রোগী ছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হামলায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাম্বুলেন্সের চালক, রোগী ও সঙ্গীরা নিহত হন।

তিনি আরও বলেন, ড্রোনের আঘাতের ফলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পাশ দিয়ে যাওয়া অপর গাড়িতে এটি ধাক্কা দেয়।

১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X