নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অভিযোগ ওঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছে পুলিশ।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম কালবেলাকে জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এরই মধ্যে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালপত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ডাকাতরা মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মেলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছি কি না- সেজন্য মরদেহ নাড়াচাড়া করে ডাকাতরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X