কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদির সঙ্গে বিমান চলাচল সহযোগিতা বাড়াতে বেবিচক চেয়ারম্যানের আলোচনা

বেবিচক সদরদপ্তরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
বেবিচক সদরদপ্তরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলসংক্রান্ত সহযোগিতা জোরদার করতে ফলপ্রসূ আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া আলোচনায় অংশ নেন।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরে সৌদি অ্যাম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও সুদৃঢ় করতে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন দুই দেশের প্রতিনিধি।

এছাড়াও বিমান চলাচল খাত ও বিমানবন্দর সম্পর্কিত দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করা যায়, সে বিষয়েও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানান সহকারী পরিচালক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X