কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

এক লাখ টাকার জাল নোট ও গ্রেপ্তারকৃত মো. সাগর, মো. আল আমিন হাওলাদার ও বাবু মাতব্বর। ছবি : কালবেলা
এক লাখ টাকার জাল নোট ও গ্রেপ্তারকৃত মো. সাগর, মো. আল আমিন হাওলাদার ও বাবু মাতব্বর। ছবি : কালবেলা

রাজধানীর পল্টন এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

সোমবার (২ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি জাল নোট নিজ হেফাজতে রেখে বিক্রয় করার উদ্দেশে পল্টন থানাধীন গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাগর, আল আমিন ও বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জাল নোট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় করে আসছিল। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বিক্রয় করার পরিকল্পনা করছিল মর্মে জানা যায়।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃত মো. সাগরের বিরুদ্ধে শাহআলী থানায় একটি ও আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাদবরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি জাল নোট তৈরির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X