কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
বাজেট প্রতিক্রিয়ায় এমটব

ইন্টারনেটের দাম কমানোর প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)। লোগো
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব)। লোগো

এবারের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবায় উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় সাধারণ ভোক্তাদের ওপর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

বুধবার (০৪ জুন) বাজেট প্রতিক্রিয়ায় এমনটা জানায় সংগঠনটি।

এমটবের প্রতিক্রিয়ায় বলা হয়, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি ও ডেটা খাতের সম্প্রসারণে মোবাইল হ্যান্ডসেটের ট্যাক্স কমানোর আশা করা হচ্ছিল। তবে, প্রস্তাবিত বাজেটে এমন কোনো পদক্ষেপ বা সংশ্লিষ্ট উদ্যোগের ইঙ্গিত দেখা যায়নি। ইন্টারনেট সেবার ওপর উইথহোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এটি শুধু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। তাই সাধারণ ভোক্তাদের ইন্টারনেট খরচের ওপর এর কোনো প্রত্যক্ষ প্রভাব পড়বে না।

সংগঠনটি জানায়, মোবাইল সেক্টরে ন্যূনতম করপোরেট ট্যাক্স ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এছাড়াও, বিটিআরসি এবং অন্যান্য আয় বহির্ভূত সংস্থাগুলোর জন্য রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রেক্ষাপটে, অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে দীর্ঘদিনের অনিষ্পন্ন অনুরূপ সমস্যাগুলোর দ্রুত সমাধান নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।

এমটব বলে, বাজেটে ওটিটি প্ল্যাটফর্মে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত ডিজিটাল কনটেন্টের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্যকে প্রভাবিত করতে পারে। যা একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথে বাধা সৃষ্টি করবে। আমরা কর্পোরেট ট্যাক্স রেট কমানো (তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত উভয় অপারেটরের জন্য), সিম ট্যাক্স ও সিম প্রতিস্থাপন ট্যাক্স বাতিল এবং ১ শতাংশ সারচার্জ প্রত্যাহারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১০

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১১

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১২

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৪

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৫

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৬

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৮

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৯

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

২০
X