রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

সরকার নিরপেক্ষ আছে : প্রেস সচিব

সংবাদ সম্মেলনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সংবাদ সম্মেলনকালে সরকার নিরপেক্ষতা নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, আমরা সবার বিষয়ে সমান। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করছি। সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি আমরা সমান নিরপেক্ষ আছি। আমরা মনে করি সবাই আমাদের অংশীজন।

প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।

এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি।

উল্লেখ্য, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X