কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৫৭ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে আজও বিক্ষোভ

সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। ছবি : কালবেলা
সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। ছবি : কালবেলা

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ হয়েছে। রোববার (২২ জুন) বেলা ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে বাদামতলায় জড়ো হয়ে কর্মচারীরা এ বিক্ষোভ করেন।

এর আগে তারা পুরো সচিবালয়ে প্রদক্ষিণ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ সমাবেশ চলছিল।

জানা গেছে, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত আছেন।

বিক্ষোভে কর্মচারীদের ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’; ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’; ‘জেগেছে রে জেগেছে, সচিবালয় জেগেছে’; ‘মানি না মানবো না, ফ্যাসিবাদী কালো আইন’; ‘মানি না মানবো না, অবৈধ কালো আইন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমরা সরকারি চাকরি আইন বাতিল চাই এবং ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চাই। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তাদের বিদায় চাই।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১০

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১১

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৬

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৭

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৮

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৯

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

২০
X