কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৬৪ জেলার কৃষকরা পেল টেকসই কৃষি সম্মাননা

রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘টেকসই কৃষি ও কৃষক সম্মাননা অনুষ্ঠান ২০২৫’। সৌজন্য ছবি
রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘টেকসই কৃষি ও কৃষক সম্মাননা অনুষ্ঠান ২০২৫’। সৌজন্য ছবি

মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান- এই সময়োপযোগী ও বাস্তবমুখী প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘টেকসই কৃষি ও কৃষক সম্মাননা অনুষ্ঠান ২০২৫’। দেশের প্রতিটি জেলার খাঁটি ও সংগ্রামী কৃষকদের সম্মান জানাতে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে লুমিনাস গ্রুপ।

শনিবার (২২) জুন সকাল থেকে শুরু হওয়া এ দিনব্যাপী অনুষ্ঠানে দেশের ৬৪ জেলার কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী পর্ব থেকেই মিলনায়তন মুখরিত হয়ে ওঠে কৃষিপ্রেমী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

কৃষকদের উদ্দেশে বাবুল বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি, আর কৃষক হচ্ছেন সেই ভিত্তির মূল কারিগর। তাদের যথাযথ সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়। আজকের এই আয়োজন সেই দায়িত্ব পালনের একটি প্রশংসনীয় উদাহরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি গবেষক, কৃষিপণ্য উদ্যোক্তা, পরিবেশবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

তিনি আরও বলেন, তারা কৃষিতে টেকসই পদ্ধতির ব্যবহার, জৈব সার, কম খরচে অধিক উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসাইন তার বক্তব্যে বলেন, দেশের প্রকৃত কৃষকরা নীরবে নিভৃতে সোনার ফসল ফলিয়ে যাচ্ছেন। তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা যেমন উৎসাহ দিচ্ছি, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণও তৈরি করছি।

অনুষ্ঠানে প্রতি জেলা থেকে একজন করে নির্বাচিত কৃষককে টেকসই কৃষি পদ্ধতি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং সামাজিক প্রভাব বিবেচনায় সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণীর পাশাপাশি ছিল কৃষিপণ্য ও আধুনিক কৃষি প্রযুক্তির এক বর্ণাঢ্য প্রদর্শনী। সেখানে কৃষকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং আধুনিক কৃষিযন্ত্র, বায়োফার্টিলাইজার, সোলার ইরিগেশন, হাইব্রিড বীজ ইত্যাদি উপস্থাপন করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X