কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢোকা যাচ্ছে না বিডিনিউজে, যা বলছে কর্তৃপক্ষ

ঢোকা যাচ্ছে না বিডিনিউজে, যা বলছে কর্তৃপক্ষ

বাংলাদেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে ওয়েবসাইটটি।

চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে ওয়েব পোর্টালটি। সেখানে তারা লিখেছে, আমাদের ক্ষমতার বাইরে থাকা কিছু কারণে আমাদের পাঠকদের নিউজ পোর্টালের মাধ্যমে সেবা দান করতে পারছি না। আমরা এ অসুবিধার জন্য অকুণ্ঠচিত্তে ক্ষমাপ্রার্থী। আমরা পুনরায় লড়াইটা চালিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইট সচল করার শপথ করছি।

এদিকে ওয়েবসাইটে সংবাদ প্রকাশ না করলেও ফেসবুক পেজে সংবাদ স্ট্যাটাস হিসেবে পোস্ট করছে ওয়েবপোর্টালটি।

বর্তমানে বিডিনিউজের সাইটটি ব্রাউজ করতে গেলে সেখানে কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না, পুরোটা ফাঁকা দেখাচ্ছে। নিচে শুধু ‘প্রধান সম্পাদক ও প্রকাশক : তৌফিক ইমরোজ খালিদী’ লেখাটি আসে। আবার কেউ কেউ সাইটটিতে প্রবেশ করতে গেলে ‘Sorry, you have been blocked’ লেখাটি আসে।

এ ব্যাপারে বিডিনিউজের একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরাও দুপুরের পর থেকে সাইটে ঢুকতে পারছেন না। কী হয়েছে তাও তারা বুঝতে পারছেন না।

বিডিনিউজের এক জ্যেষ্ঠ সাংবাদিক কালবেলাকে বলেন, ‘দুপুরের পর থেকে আমিও সাইটে ঢুকতে পারছি না। সাইবার অ্যাটাক কিনা আমরা এখনই তা নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি নিয়ে আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে।’

এদিকে, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক সাংবাদিককে বিডিনিউজে ঢুকতে না পারার বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে। অনেকে সাইটটি দেখতে না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেন। কোনো কোনো সাংবাদিক সাইবার আক্রমণের শঙ্কাও প্রকাশ করেছেন।

যুক্তরাজ্য প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘পুরো সাইট ফাঁকা করে দেওয়া হলো কেন? বাংলা ও ইংরেজি দুই সাইটেরই একই অবস্থা। কী প্রকাশ করেছিল তারা?’

নিউ এজ পত্রিকার সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও এক টুইটে লিখেছেন, বিডিনিউজ সাইবার আক্রমণের শিকার হয়েছে। আজ সকাল থেকেই সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X