কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার, বিক্ষোভের ডাক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রক্তের ওপর দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে ছাত্রজনতাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত ১০ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দিন দুই ছাত্র উপদেষ্টাকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন ৩০ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে।

সরকারের ওয়াদা অনুযায়ী আজ সরকারি ৩০ কর্মদিবস শেষ হলেও ঘোষণা হয়নি। গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সম্মিলিত প্লাটফর্ম জুলাই ঐক্য মনে করে সরকার ছাত্রজনতার রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতার চেষ্টা করছে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জুলাইয়ের ছাত্রজনতার বাড়িঘরে আগুন দেওয়া এবং তাদের ওপর হামলা চালিয়েছে ফ্যাসিবাদের অবৈধ শক্তিগুলো।

ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে ইন্টেরিম গঠিত হয়েছে, সেই ইন্টেরিমের কাছে জুলাই ঘোষণাপত্রের দাবি তোলা কোনোভাবেই কাম্য নয়। জুলাই গণ-অভ্যুত্থান কোনো ক্যালেন্ডারের তারিখ নয়- এটা অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার সর্বোচ্চ প্রতিরোধের গৌরবময় অধ্যায়।

অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই অবিলম্বে জুলাইয়ের মধ্যে 'জুলাই ঘোষণাপত্র' ঘোষণা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আদায় করা হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এই সরকারকে নিতে হবে।

কর্মসূচি : জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবং সনদের দাবিতে বৃহস্পতিবার রাত ৮টায় শাহবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X