জাফর ইকবাল
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

২৯তম বিসিএসে ২১ ভুয়া ক্যাডার

বিসিএস। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিসিএস। ছবি : কালবেলা গ্রাফিক্স

পরীক্ষার প্রশ্ন কিনে প্রস্তুতি, একজনের পরীক্ষা অন্যজন দেওয়া, ভাইবা বোর্ডে মামুর জোরে পাস কিংবা টাকা দিয়ে চাকরি পাওয়ার মতো বিষয়গুলোর সঙ্গে আমরা এতদিন পরিচিত ছিলাম। তবে এবার খবর মিলেছে, পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস পরীক্ষার ক্যাডার না হয়েও ক্যাডার পদে চাকরি পেয়েছেন ২১ জন। এমন চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এরই মধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।

জানা গেছে, ২৯তম বিসিএসের নিয়োগ সম্পন্ন হওয়ার ১৩ মাস পর এই ভুয়া ক্যাডারদের নিয়োগের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয় গেজেট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার সেই গেজেট প্রকাশ করেন।

এরই মধ্যে সেই ২১ জন কর্মকর্তাকে শনাক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের নিয়োগের বৈধতা অনুসন্ধানে নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২৯তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ও গেজেট বিজ্ঞপ্তির প্রায় ১৩ মাস পর নিয়মবহির্ভূতভাবে নন-ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি জানান, নিয়োগপ্রাপ্ত ২১ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের পাঁচজন, আনসার ক্যাডারে একজন, শুল্ক ও আবগারি ক্যাডারে চারজন, ইকোনমিক ক্যাডারে দুজন, পরিবার পরিকল্পনা দুজন, পররাষ্ট্র ক্যাডারে একজন, পুলিশ ক্যাডারে দুজন, কর ক্যাডারে তিনজন ও সাধারণ শিক্ষা ক্যাডারে একজন নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক কালবেলাকে বলেন, এমন ঘটনা যদি ঘটে থাকে আর তা প্রমাণিত হয়, তাহলে প্রথমে তাকে ডিসমিস করা হয়। এরপর এন্টি করাপশনে মামলা হয়। সরকারি পাওনা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X